রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

পাবনায় সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়েসহ ৪ জন নিহত

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৩২ বার
পাবনা-নগরবাড়ি মহাসড়কের দাড়িয়াপুর নামকস্থানে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছে।
এ সময় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৩১ জুলাই) বিকেল ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর গ্রামের সবুজ হোসেনের স্ত্রী বিলকিস বেগম (২৬), তাঁদের মেয়ে সিনথিয়া (৬) ও আয়শা (দেড় মাস) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক মজিবর রহমান।

 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বিলকিস বেগম মেয়েদের নিয়ে সুজানগরের বাবার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে আহমেদপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন।

 

তারা পাবনা-নগরবাড়ি মহাসড়কের দাড়িয়াপুর নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

 

সংঘর্ষে ঘটনাস্থলেই দুই শিশু ও অটোরিকশা চালক মারা যান। গুরুতর আহত মা বিলকিস বেগমকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

 

এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com