সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

পাবনায় শ্রমিক ও পানি সংকটে বিপাকে পাটচাষীরা

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪০৮ বার
সরকার ঘোষিত লকডাউনের এই সময়ে পাবনার চাষিরা পড়েছে বিপাকে। একাধারে শ্রমিক অপর দিকে তীব্র পানি সংকটে পড়ে হতাশায় তিন পাড় করছে পাট চাষিরা। এমতো অবস্থায় সরকারের সরাসরি নজরদারিতে কিছুটা হলেও রক্ষা পেতে পারে দেশের অন্যতম এই সম্পদ।
পাবনার আটঘরিয়া উপজেলার পাটচাষি নান্নু প্রাং এবার ১২ বিঘা জমিতে পাট চাষ করেছেন। পাট পরিপক্ক হয়ে গেলেও শ্রমিক সংকটের কারনে জমি থেকে পাট কাটতে পারছেনা। তিনি আরও বলেন পাট চাষের প্রথম দিকে বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েন। জমিতে সেচ দিয়ে পাটবীজ বপন করেন। তখন খরচ বেড়েছে অনেক।
এরপর আবার হানা দিয়েছে শ্রমিক সংকট ও পাট গাছের গোড়া পঁচা রোগ। একই উপজেলার আরেক কৃষক শহিদ ফকিরের জমির পাট পরিপক্ক হয়েছে। এখন সেই পাট শ্রমিক দিয়ে কেটে জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তা তার। শেষ সময়ে এসে প্রচুর বৃষ্টির দেখা পেলেও তাতে খাল-বিলগুলোতে পাট জাগ দেয়ার মতো পানি জমেনি।
শহিদের মতো অনেক কৃষকই এমন সমস্যায় পড়েছে। জেলার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ পাট উৎপাদনের এলাকা খ্যাত আটঘরিয়া উপজেলায় এবার ৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার প্রতিটি মাঠেই পাট পরিপক্ক হওয়ার আগেই গাছ মরে যাচ্ছে এবং অতিবৃষ্টির কারণে পাটের গোড়ায় পানি জমে পচন ধরছে।
উপজেলার কয়বাড়ী গ্রামের পাটচাষি মো. আব্দুল মালেক বাদশা বলেন, এ বছর পাট চাষ করে বিপদে পড়েছি। সঠিক সময়ে পাটের যত্ন নিতে পারি নাই। তাও প্রথম দিকে পাটের গাছ ভালই হয়েছিল। কিন্তু পরে অতিবৃষ্টির কারণে পাটের আঁশ শক্ত হয়নি । এ কারণে অন্তত ১ মাস সময় থাকতেই পাট কাটতে বাধ্য হয়েছি। তবে এ বছর অতিবৃষ্টিতে পাটের গোড়ায় পানি জমলেও ডোবা, খাল-বিলে নেই পর্যাপ্ত পানি।
তার উপরে শ্রমিক সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রতি বিঘা (৩৩ শতাংশ) পাট কাটতে চুক্তি দিতে হচ্ছে ৮-১০ হাজার টাকায়। তবুও মিলছেনা শ্রমিক। এতে পাটের উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে।
আটঘরিয়া উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ হোসেন বলেন, পাটচাষীদের বর্তমানে শ্রমিক সংকট দেখা দিয়েছে এটা সত্যি। তবে এবছর পাটের অন্যান্য রোগ-বালাই কম হয়েছে।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. খালেদিন আনান পাটের গোড়া পঁচা রোগ, শ্রমিক সংকট ও জাগ দেয়ার সমস্যা নিয়ে বলেন, তোষা জাতীয় পাট সাধারণত উঁচু জমিতে ভালো হয়। যেসব নিচু জমিতে এই পাট হয় সেখানে পাটের গোড়ায় পানি জমলে এই পাট গাছ মারা যায়। তবে উঁচু যেসব জমিতে পানি জমে না, এসব ক্ষেত্রে এর কোনো সমস্যা হয় না।
এখন আবার কয়েকটি এলাকায় পাট জাগ দেয়া ও শ্রমিক সংকট সমস্যা দেখা দিয়েছে। সকল স্থানে একযোগে পাট কাটা শুরুর কারনে শ্রমিক সংকট দেখা দিয়েছে। কিছুদিনের মধ্যে শ্রমিক সংকট কেটে যাবে। তিনি জাগ দেওয়ার বিষয়ে বলেন, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে কয়েকদিন পরে জাগ দেয়া কোনো সমস্যা থাকবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com