মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

পাবনায় মোবাইল এ্যাপস ব্যবহার করে জুয়া পরিচালনাকারী চক্র গ্রেফতার

মোঃ জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার
পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের (বিপিএম) নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে চাটমোহর থানা বৃহস্পতিবার (২৯ জুলাই ) এলাকা হতে মোবাইল নেটওয়ার্ক মাধ্যমে জুয়া পরিচালনা চক্রের মুলহোতা মোঃআশরাফুজ্জামান ফারুকসহ তিন জনকে আটক করে।
তারা দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা পরিচালনা করে এলাকার যুব সমাজসহ সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছিলেন। মূলত অনলাইনে বিভিন্ন এপসের মাধ্যমে খেলা পরিচালনা ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তারা টাকা লেনদেন করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার চাটমোহর উপজেলার মোঃ আশরাফুজ্জামান ফারুক (২৬) পিতা-আরশেদ আলী সাং- দোলং, মোঃ কাওসার  আলী (২২)  পিতামৃত- মোসলেম উদ্দিন সাং-বোঁথর, মোঃ কবির হোসেন খবির(৪০) পিতা-মোঃ হয়রত আলী সাং- দোলং।
 এসময় তাদের কাছে থাকা নগদ ৭০০ টাকা এবং জুয়া খেলার হিসাব সংক্রান্ত  কাগজ পত্র ও ৩ টি মোবাইল ফোন সহ  ১ নং আসামির বাড়ি থেকে এসকল ডিজিটাল জুয়াড়িদের  ধৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com