মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

পাবনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে প্রতিযোগীতায় প্রার্থীরা

সাইদুল ইসলাম, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৮৯৬ বার

প্রথম ধাপের স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন গত ২১জুন ২০৪টি ইউ পিতে ভোট গ্রহন হওয়ার পর বর্তমানে করোনা পরিস্থিতিতে নির্বাচন স্থগিত থাকার পরেও পাবনায় চলছে দ্বিতীয় ধাপের ইউ পি নির্বাচনের প্রস্ততি। জেলার ঈশ্বরদী উপজেলার সাতটি ইউনিয়ন মিলে দুই মাস আগেও চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন প্রায় ৯০ জন।

 

এখন প্রার্থীর সংখ্যা কমে দাঁড়িয়ে হয়েছে প্রায় ৩৫ জনে।এলাকার বিভিন্ন স্থাপনা গুরুত্বপূর্ণ স্থান ও হাটবাজারের মোড়ে শোভা পাচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি মূলক রাজনৈতিক পরিচয় সম্বলিত পোষ্টার ব্যানার আর স্থানীয় পত্রিকায় চলছে বিজ্ঞাপন প্রচার।বিভিন্ন অফিস আদালত আর চায়ের কাপে চলছে প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ।

 

নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে তরুণ সমাজসেবক, কর্মসংস্থান সৃষ্টকারী, সৎ নির্ভীক কিছু জনসেবকের নামে প্রচার প্রচারনা চালাচ্ছে সাধারণ ভোটারের একাংশ। তাদের অভিযোগ বর্তমান সময়ে দায়িত্বে থাকা চেয়ারম্যানগন জনসেবায় তেমন ব্যস্ত না থেকে বিভিন্ন দূর্নিতী স্বজনপ্রিতী আর অনৈতিক কর্মকান্ডে জড়িত থেকে ক্ষমতার অপব্যাবহার করেছেন।

 

বর্তমান চেয়ারম্যানগন এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন আমরা দলবল নির্বীশেষে করোনা মহামারিতেও জনগণের পাশে থেকে তাদের সেবা দিয়ে যাচ্ছি। এদিকে ভোটারদের আরেকাংশ বলছেন এবারের নির্বাচনে কিছু প্রার্থী তাদের পেশীশক্তি আর অবৈধ অর্থকে কাজে লাগিয়ে মনোনয়ন ছিনিয়ে আনতে বিভিন্ন মহলে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সরকারকে শক্তিশালী করে জনগনের কাছে তাদের কাঙ্ক্ষিত সেবা পৌছেদিতে বঙ্গবান্ধুর আদর্শে বিশ্বাসী সৎ যোগ্য ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিকেই এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দিবেন বাংলাদেশ আওয়ামীলিগের সর্বোচ্চ নীতিনির্ধারক এমনটাই প্রত্যাশা করেন এলাকার সচেতন মহল।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com