বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু বাকেরগঞ্জে লাইসেন্সবিহীন ৩ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা বরিশালে ভ্যান চালককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার
৫২’র ভাষা আন্দোলনের অমর শহীদ, ৭১’র মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের প্রতি শহীদ মিনারে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটি)।
আজ বুধবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী ফুয়াদ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি: মো. হোসাইন, দপ্তর সম্পাদক: আব্দুল আহাদ, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: আসিফ ইকবাল সজিব, কার্যনির্বাহী সদস্য: নুরুন নবী, তানভীর আহমেদ তানিম, সাধারণ সদস্য: মিশতাক হাসান মাফি, মো: তারিকুর রহমান রিজওয়ান  ও সজীব উপস্থিত ছিলেন।
এ সময় নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী ফুয়াদ বলেন, “ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থান—এই তিনটি অধ্যায় আমাদের জাতিসত্তার ভিত্তি। শহীদদের আত্মত্যাগ স্মরণ করেই আমরা গণমানুষের পক্ষে কলম ধরার অঙ্গীকার করছি।”
রিপোর্টার্স ইউনিটি বিশ্বাস করে, ইতিহাসকে ধারণ করেই ভবিষ্যৎ গড়া সম্ভব, আর সে ইতিহাসের অন্যতম স্তম্ভ হলো শহীদদের রক্তে লেখা আত্মত্যাগের মহাকাব্য।
সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, “নবপ্রজন্মের সাংবাদিক হিসেবে শহীদদের আদর্শ ধারণ করে আমরা অন্যায়, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলব। তাদের আত্মত্যাগ আমাদের প্রতিদিনের প্রেরণা।”

নিউজটি শেয়ার করুন..

One thought on "নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা"

  1. Bennett3886 says:

    Join our affiliate community and maximize your profits! https://shorturl.fm/cExup

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com