বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নির্দিষ্ট সড়কে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার

বরিশালে নির্দিষ্ট কিছু সড়কে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে বিক্ষোভ করেন প্যাডেল চালিত রিকশা চালকরা। পরে তারা রিকশা নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

বিক্ষোভ সমাবেশে রিকশা চালকরা বলেন, প্যাডেল রিকশা বরিশাল নগরের ইতিহাস ঐতিহ্য বহন করে। কিন্তু বর্তমানে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্যে সদর রোডে প্যাডেল রিকশা চালানো অসম্ভব হয়ে গেছে। দ্রুত গতির ব্যাটারিচালিত রিকশায় অহরহ দুর্ঘটনা ঘটছে।

তারা বলেন, বরিশালে ব্যাটারি চালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরীর জুড়ে দীর্ঘ যানজট সহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরের সদর রোড সহ আটটি সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না। বিষয়টি নিয়ে বরিশাল সিটি করপোরেশন, জেলা প্রশাসন বরাবরে একাধিকবার আবেদনও জানিয়েছিলেন তারা। তারপরও এ বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় তারা পুনরায় বিক্ষোভ করছে।

দ্রুত বিষয়টি নিয়ে পদক্ষেপ না নিলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্যাডেল চালিত রিকশা চারকরা। এসময় তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গির্জা মহল্লা ও কাটপট্টি রোডে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, মো. চান মিয়া, দুলাল, আলমগীর হেসেন, শাজাহান মিয়া সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com