রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত-৬

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৬৭ বার
ফাইল ফটো

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যাত্রীবাহী পিকআপ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন।

 

আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ রোববার (৮ আগস্ট) বেলা দেড়টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজার পাশে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

 

বনপাড়া হাইওয়ে থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বনপাড়া বাইপাস মোড় থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশে রওনা হয়। বেলা দেড়টার দিকে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুদাসপুরের টোল প্লাজার ৫০০ গজ পশ্চিমে মহাসড়কের বাঁ পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ পাঁচজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অপর একজনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন। তিনি বলেন, তাঁরা উদ্ধার অভিযানে ব্যস্ত আছেন। বিস্তারিত পরে জানানো হবে।

 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে যাওয়ার পথে একজন মারা গেছেন বলে তিনি শুনেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com