মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

নবজাতক শিশু চুরির দু’দিন পর উদ্ধার

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪৯৪ বার
নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক শিশু চুরির দু’দিন পর উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে পুলিশ কবিরহাট উপজেলার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার জুলফিকার হায়দার সোহাগকে (৪০) আটক করেন ।
সে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল হালিমের ছেলে। গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের শাহাজির হাট বাজার এলাকার সোবহান মুন্সি বাড়ির আলী আহমদের ঘর থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ সুধারাম মডেল থানা পুলিশ।
উদ্ধার হওয়া নবজাতক শিশুটি নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর মহল্লার মোঃ আবদুল মালেক ও মোছাস্মৎ জুলেখা বেগম দম্পতির ছেলে ।
এর আগে, বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এ নবজাতক চুরির ঘটনা ঘটে । জানা যায়, গত সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয় ।
উল্লেখ্য,গত বুধবার রাতে নবজাতক শিশুর মা মোসাস্মৎ জুলেখা বেগম তার দুই দিন বয়সী শিশু সন্তানকে বেডে রেখে টয়লেটে যান । টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই । এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজে সন্তানের সন্ধান পাননি ।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,এ ঘটনায় চুরি হয়ে যাওয়া বাচ্চা টিকে উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়ার প্রস্তুতিও চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com