শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :

ধামরাইয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৯ বার

ধামরাইয়ে বংশী ও গাজীখালী নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে ধামরাইয়ের বাস্তা নয়ারচর এলাকায় শতাধিক ড্রেজার বসিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে নাহিদ মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী।

 

অবৈধভাবে বালু উত্তোলনের কারনে নদীর পাশে বিঘা বিঘা ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় মসজিদ ও মন্দির, ব্রীজ ও বসতবাড়ি নদী-গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। এলাকাবাসী দীর্ঘদিন অভিযোগ জানিয়েও মেলেনি কোন প্রতিকার।

ভুক্তভোগী আব্দুর রফিক জানান, নাহিদ মিয়া ও তার সন্ত্রাসী বাহিনী জোর করে অবৈধভাবে বালু উত্তোলনের করছে। প্রশাসনের নাকের ডগায় তারা এসব কাজ করে যাচ্ছে। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোন সমাধান হয়নি।

 

আরেক ভুক্তভোগী জমিলা বেগম জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারনে বাড়িতে ঝুঁকি নিয়ে বসবাস করছি। এমনটা চলতে থাকলে সবকিছুই আমার ভিটা-বাড়ি নদীগর্ভে চলে যাবে। আমরা দ্রুত প্রশাসনের সহযোগিতা চাই।

 

 

ধামরাই উপজলা নির্বাহী কর্মকর্তা হাসাইন মাহাম্মদ হাই জকি জানান, অবৈধ ভাবে নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তালন বন্ধে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com