শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

দেশ বেচে তো আমি ক্ষমতায় আসব না- প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২০০ বার
ফাইল ফটো

কৃষিতে ভর্তুকি দিতে অনেক বাধা ছিল বিশ্ব ব্যাংকসহ অনেক সংস্থা কৃষিতে ভর্তুকি দিতে বাধা দিয়েছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা কৃষিতে যে ভুর্তকি দেই, এই ভর্তুকি দেওয়ার ব্যাপারে অনেক বাধা ছিল। অনেক আন্তর্জাতিক সংস্থা বাধা দিত যে, ভর্তুকি দেওয়া যাবে না। আমরা তাদের কথা শুনিনি। ’৯৬ সালে সরকারে আসার আগে থেকেই অনেকে, যেমন বিশ্ব ব্যাংক আমাদের পরামর্শ দিয়েছে যে, ভর্তুকি দেওয়া যাবে না। আমি বললাম, পৃথিবীর সব দেশ দেয় আমরা দেব না কেন?’

 

শনিবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, ‘২০০১ সালে আমরা সরকারে আসতে পারলাম না। গ্যাস বিক্রি করার মুচলেকা দেইনি বলেই আমাকে আর ক্ষমতায় আসতে দেওয়া হলো না। বৃহৎ দুটি দেশ, আর প্রতিবেশী তাদের চাহিদা পূরণ করতে পারি নাই।

 

শেখ হাসিনা বলেন, ‘নিজেদের সম্পদ অন্যকে বিক্রি করার আগে আমার কথা ছিল, আগে আমার দেশের মানুষ তাদের চাহিদা পূরণ হবে, ৫০ বছরের মজুদ থাকবে, তারপর যেটা অতিরিক্ত হবে সেটা আমি বেচতে পারি। তাছাড়া দেশের সম্পদ আমি বেচতে পারি না। এই কথা আসলে বিশাল দেশ আমেরিকা, পাশ্ববর্তী দেশ ভারত তাদের পছন্দ হয়নি, কাজেই আমি ২০০১-এ ক্ষমতায় আসতে পারিনি। কিন্তু দেশ বেচে তো আমি ক্ষমতায় আসব না, এটা হলো বাস্তব।

 

শেখ হাসিনা বলেন, ‘আমার দেশের মানুষের খাদ্যটা আগে। তাদের প্রথম চাহিদাটা হচ্ছে খাদ্য। আগে তো তাদের খাদ্য দিতে হবে। তার জন্য আমাদের উৎপাদন বাড়ানো। ঠিক আছে আমাদের যদি কেউ এ ব্যাপারে ঋণ না দেয় তাহলে আমরা নিজের পয়সায় দেব। তখনো সরকারে আসি নাই। তার আগে এ সমস্ত আলোচনা তারা করতো।

 

তিনি বলেন, ‘আমার যে নীতি ছিল আমি তাদের স্পষ্ট জানিয়ে দেই। আমরা তাই করেছি। আমরা কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি এবং সরাসরি যাতে কৃষকের হাতে তার ভর্তুকির টাকাটা পৌঁছায় সেই ব্যবস্থাটা করে দিয়েছি।

 

কৃষি জমি রক্ষার তাগিদ দিয়ে সরকারপ্রধান বলেন, ‘কৃষি জমি কোনোমতেই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা উৎপাদন করবো, উন্নয়ন করে যাবো সে উন্নয়নটা আমাদের কৃষি জমি সংরক্ষণ করে করতে হবে।

 

সারা বিশ্বে প্রচুর খাদ্য অপচয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘খাদ্যের অপচয়টা কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে কিন্তু একদিকে খাদ্যের অভাব অপরদিকে প্রচুর খাদ্যের অপচয় হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত ‘বঙ্গবন্ধু ধান-১০০’ অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিতে সফলতার জন্য বাংলাদেশি কৃষি বিজ্ঞানী ও গবেষকদের প্রশংসা করেন তিনি।

বিশ্ব খাদ্য দিবসে এবারের প্রতিপাদ্য ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনই ভালো পুষ্টি, ভালো পরিবেশই উন্নত জীবন’।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com