মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

দেশ ত্যাগ করছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৫০৬ বার

যুদ্ধ যুদ্ধ আর যুদ্ধে অবসান ঘটতে যাচ্ছে আফগানিস্তানে। দীর্ঘ বছর পর অবশেষে সমঝোতা করতে এবং অন্তবর্ত ীকালীন সরকার বসতে যাচ্ছে আফগানে সরকারের সর্বেোচ্চ আসনটিতে।

 

আর একারনে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি দেশ ছেড়ে তাজিকিস্তান যাচ্ছেন। ইতিমধ্যে রাজধানী কাবুল ছেড়েছেন তিনি।

 

আজ রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

 

এ বিষয়ে জানতে রয়টার্সের পক্ষ থেকে আফগান প্রেসিডেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে বলা হয়, নিরাপত্তার খাতিরে তারা প্রেসিডেন্ট কী করছেন বা কোথায় আছেন, সে বিষয়ে কিছু বলতে চান না।

 

তালেবানের একজন প্রতিনিধি বলেন, আশরাফ গনি কোথায় আছেন, তা জানতে তল্লাশি চালিয়েছে। এই প্রতিনিধি সকালেই কাবুলে প্রবেশ করেন।

 

আফগানিস্তানের রাজধানী কাবুল চারদিক থেকে ঘিরে ফেলেছে তালেবান বাহিনী। পাশাপাশি রাজধানীতে ঢুকতেও শুরু করে তারা। এই পরিস্থিতিতে ধ্বংসযজ্ঞ এড়াতে ‘শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের’ আলোচনা শুরু হয়েছে তালেবান ও গনি সরকারের মধ্যে। বর্তমান সরকার ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

 

আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক আলী আহমাদ জালালির নাম শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com