মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি

দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৭৩ বার

আগামি বুধবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও আছে তার।

 

তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে সোমবার (২৬ জুলাই) নিজের মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর সম্প্রতি নিজের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

বুধবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন হিসেবে প্রথম বৈঠকে থাকবেন তিনি। ওই দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার কথা।

 

সূত্রের খবর, নিজের মন্ত্রিসভার বৈঠকটি আগামী ২ আগস্ট হওয়ার কথা ছিল। তবে তড়িঘড়ি বৈঠক কেন সে ব্যাপারে মন্ত্রীদের জানায়নি মুখ্যমন্ত্রীর সচিবালয়। সোমবার কলকাতা ও আশেপাশের জেলার মন্ত্রীদের বৈঠকে থাকতে বলা হয়েছে।

 

জানা গেছে, সোমবার কোনো বড় ঘোষণা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা মন্ত্রিসভায় অনুমোদন করিয়ে নেওয়া হবে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আগে তড়িঘড়ি করে সোমবার নিজের মন্ত্রিসভার সাথে বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী।

 

 

প্রধানমন্ত্রী সাক্ষাতের সময় দিয়েছেন বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়া একুশে জুলাইয়ের দলের শহীদ দিবসের মঞ্চ থেকে দ্রুত মোদী বিরোধী জোট গঠনের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হতে চলেছে তার। তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের পর মমতার চোখ এখন দিল্লি দখলের দিকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com