শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত শ্বশুর-পুত্রবধূ

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২০৫ বার

মাদারীপুরের শিবচরে বাস, মাইক্রোবাস ও পিকআপভ্যানের সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচর উপজেলার কুতুবপুরে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুরের মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)। তারা সম্পর্কে পুত্রবধূ ও শ্বশুর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে একটি যাত্রীবাহী মাইক্রোবাস। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুরে আসলে একটি কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। একই সময় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে একটি যাত্রীবাহী বাসও পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী ফিরোজা বেগম ও তার শ্বশুর মাসুদ বিশ্বাসের মৃত্যু হয়। এ সময় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের আরও ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ।

এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এ ছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com