সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনে ফরিদপুরের সাবেক ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ২৩৫ বার
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোতাশী গ্রামের মো. জিহাদুল ইসলামকে (২৮) ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গত মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরেরদিন বুধবার ঢাকার সিএমএম আদালতের বিচারক জিজ্ঞাসাবাদের জন্য আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিহাদুল উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাশী গ্রামের মো. আব্দুর রহমান মোল্লার ছেলে। তিনি ফরিদপুর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সহসভাপতি ছিলেন। এক সময় জিহাদ বোয়ালমারী এলাকায় শিবির কর্মী হিসেবে পরিচিত মুখ।
মামলা সূত্রে জানা যায়, ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসান ওরফে শাহেদকে নিয়ে ‘রহিমা সুলতানা’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে মানহানিকর ও অপপ্রচারমূলক নানা পোস্ট দেওয়া হচ্ছিল। শাহেদ বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রামের বাসিন্দা।
এ ঘটনায় শাহেদ বাদি হয়ে ডিএমপির কোতয়ালী থানায় চলতি বছরের ২০ জুন একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। এ প্রেক্ষিতে পরে ১৮ জুলাই তিনি একই থানায় এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা করেন।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ডিভিশনের (সিটিটিসি) ঢাকা সিটির সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন একটি দল ওইদিন ডিএমপির যাত্রাবাড়ী থানার নয়ানগর এলাকার ১৭ নম্বর কাজলার বাসা থেকে জিহাদুলকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) বিচারক মোর্শেদ আলম ভূইয়া গত বুধবার (১৮ আগস্ট) শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য আসামি জিহাদুলের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে অ্যাডভোকেট মো. আবুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে কি কারণে এই ছেলেটি আমার ও আমার পরিবারের নামে ফেসবুকে বিভিন্ন বাজে পোষ্ট দিয়ে আসছিলো। আমি কোন উপায় না পেয়ে আইনের আশ্রয় নেই। এখন সে পুলিশি রিমান্ডে আছে। এ ঘটনার জন্য জিহাদের শাস্তি চাই।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন দলের উপ-পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ফেসবুকে ‘রহিমা সুলতানা’ নামের ভুয়া আইডিটি আসামি জিহাদুল নিজেই পরিচালনা করতেন। তাঁকে গ্রেপ্তারের সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে ওই ভুয়া আইডিটি লগইন অবস্থায় পাওয়া যায়। এসময় আসামির ব্যক্তিগত ওই মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com