সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল প্রতিষ্ঠাবার্ষিকীতেও শান্তি নেই ওদের নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল

ডিএমপির ৫ থানার ওসি রদবদল

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৪৭ বার
ফাইল ফটো

পুলিশের রদবদলের ধারায় এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। নিদৃস্ট সময়ের পরই প্রত্যেক থানা পুলিশই পরিবর্ততের আওতায় আসে। সেই হিসেবে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

 

থানাগুলো হলো- সূত্রাপুর, শাহজাহানপুর, রামপুরা, ওয়ারী ও দক্ষিণখান। সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

 

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- মতিঝিল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন মোল্লাকে ওসি হিসেবে শাহজাহানপুর থানায়, প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মইনুল ইসলামকে ওসি সূত্রাপুর থানায়, শাহজাহানপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে ওসি রামপুরা থানায়, চকবাজার থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন হাওলাদারকে ওসি ওয়ারী থানায় ও সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমানকে দক্ষিণখান থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

 

একই আদেশে শাহজাহানপুর থানার ওসি মো. শহীদুল হককে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে, ওয়ারী থানার ওনি মো. আজিজুর রহমানকে প্রসিকিউশন বিভাগে, দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম হোসেনকে ডিবি-মতিঝিল বিভাগে ও সূত্রাপুর থানার ওসি মো. আবদুল কুদ্দুছ ফকিরকে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com