মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ডিএনসিসিতে মোবাইল কোর্টে ৩৯ মামলা; ৫৪ হাজার টাকা জরিমানা আদায়

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৬৩৬ বার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং স্বাস্থ্য বিধি না মানার কারণে মোবাইল কোর্টে মোট ৩৯টি মামলায় সর্বমোট ৫৩ হাজার ৯৭০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

আজ ৮ জুলাই বৃহস্পতিবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ২৬ হাজার ৫০০ টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৭০০ টাকা, ৫ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্টে ৯টি মামলায় ৬ হাজার ২৭০ টাকা, ৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৫ হাজার ৬০০ টাকা এবং এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার রহমান পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলায় ১০ হাজার টাকা এবং ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৪ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৩৯টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৫৩ হাজার ৯৭০ টাকা।

 

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্য বিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com