মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি

ঝালকাঠিতে সেনাবাহিনীর ত্রান বিতরন

ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৭৬০ বার

করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লগডাউনে খাদ্য সংকটে ভূগছে দৈনিক খেটে খাওয়া নিম্মবিত্তরা। এ অবস্থায় অসহায়দের পাশে দাড়ালো সেনা সদস্যরা।

 

মঙ্গলবার সকাল থেকে ঝালকাঠির বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসহায়দেরকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

লগডাউনে কর্মহারা অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, লবন, আটা তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা।

 

সেনাবাহিনীর খাদ্য সহায়তা পেয়ে খুশিতে আত্মহারা এসব অসহায় পরিবারের নারী পুরুষেরা।

 

কৃষ্ণকাঠি এলাকার পিঠা বিক্রেতা তাসলিমা বলেন, ১ তারিখ থেকে দোকান বন্ধ, ঘরে খাবার নাই, আজ সকালে সেনাবাহিনী ঘরে এসে বাজার দিয়ে গেছে এতে ১ সপ্তাহ খাইতে পারবো। একই এলাকার চা বিক্রেতা হাজেরা বিবি বলেন, আমার দোকানে একশ টাকার মালামাল নাই, আমাকে ২২শ টাকা জরিমানা করার ভয় দেখায় ম্যাজিষ্ট্রেট।

 

আর আমার দোকানে চা বানাইলেও কেউ খায়না, রাস্তায় মানুষ নাই। আমার ঘরেও খাবার ছিলোনা, আজ আর্মিরা অনেক কিছু দিয়া গেছে। পুবালী সড়কের স্বামীহারা জবা মালো বলেন, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাই, করোনায় কাজ বন্ধ সকালে আর্র্মিরা ঘরে এসে চাল, ডাল দিয়া গেছে আমার অনেক উপকার হইছে।

 

কলা বাগান এলাকার আব্দুর রশিদ বলেন, নির্বাচনের পর কেউ খোজ নেয়না, সেনাসদস্যরা আজকে অনেক কিছু দিয়া গেছে যা বাজারে গিয়া কিননা আনার টাকা আমার ঘরে নাই।

 

শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ক্যাপ্টেন সানজিদা বলেন, আমরা আমাদের রেশন ষ্টোর থেকে নিজেদের সাধ্য অনুযায়ী কিছু খাদ্য সহায়তা অসহায়দের জন্য এনেছি।

 

ঝালকাঠির বিভিন্ন এলাকা ঘুরে কিছু গরীব মানুষকে এসকল খাদ্য সহায়তা দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com