রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

ঝালকাঠিতে শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষায় শহর থেকে গ্রামে ছাত্রলীগ কর্মীরা

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৭ বার

দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি মাসের ১২ তারিখ থেকে খুলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের ঘোষনানুযায়ী শ্রেনীকক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করার কথা থাকলেও গ্রামের অনেক স্কুল ও মাদ্রাসা গুলোতে নেই পরিচ্ছন্নতা।

 

শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি আমলে এনে ঝালকাঠি জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্নতার অভিযানে নামে।

 

শুরুতে তাদের কর্মসূচী শহর কেন্দ্রীক থাকলেও জেলা ছাত্রলীগের পুর্ব প্রতিশ্রুতি অনুযায়ী তারা এখন গ্রামের স্কুল ও মাদ্রাসা পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত রেখেছে।

 

শ্রেণীকক্ষ জীবানু মুক্ত করা, শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশের জঙ্গল কাটা, মশক নিধন করার কিটনাশক ছিটানোসহ পরিচ্ছন্নতার জন্য নানান কাজ করছে তারা।

 

শহরের কর্মসূচীর পর গ্রাম পর্যায়ে ২৫শে সেপ্টেম্বর থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ছাত্রলীগের একঝাক কর্মী।

গতকাল ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বৈদারাপুর দাখিল মাদ্রাসা এবং ৭০ নং বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেছে।

বাংলাদেশ ছাত্রলীগ ঝালকাঠি জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, আলভী মহিউদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনা করে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি. মহদয়ের নির্দেশক্রমে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ভাইয়ের তত্ত্বাবধানে এই কাজে আমরা অংশ নিয়েছি আগামীতে আমাদের এ কাজ চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com