সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ঝালকাঠিতে নির্বাচনী সহিংসতা কলেজছাত্র নিহত

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৭৬৪ বার
ঝালকাঠির কাঠালিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায়  আরিফ হোসেন (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বাগেরহাট পিসি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র আরিফ হোসেন কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা (৭নং ওয়ার্ড) গ্রামের লাল মিয়ার ছেলে।
মঙ্গলবার রাতে বিজয় মিছিলকে কেন্দ্র করে নবনির্বাচিত ইউপি সদস্য মুজিবুর রহমানের সমর্থকরা কুপিয়ে আহত করেছে একই ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ফারুক হোসেনের সমর্থক কলেজ ছাত্র আরিফকে। আহত আরিফকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল মেডিকেলে নেয়ার পথে মারা যায়।
কাঠালিয়া থানার ওসি পুলক চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে আনন্দবার্তা’কে বলেন, বুধবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাঠালিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নিহত আরিফের বাবা লাল মিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com