সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

ঝালকাঠিতে আইসিটি মামলায় বিএনপির জামাল কারাগারে

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪০৭ বার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটককৃত ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রফিকুল ইসলাম জামালকে রোববার বিকেলে জেল হাজতে পাঠিয়েছে ঝালকাঠির আদালত।

 

চলতি বছরের ৭ জুলাই তার নিজের ফেসবুকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপত্তিকর একটি স্ট্যাটাস দিয়েছিলেন রফিকুল ইসলাম জামাল।

 

এর পরেরদিন ৮ জুলাই তার বিরুদ্ধে রাজাপুর থানায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করেন স্থানীয় যুবলীগ নেতা সাব্বির হোসেন। মামলার পরপরই রফিকুল ইসলাম জামাল আমেরিকায় চলে গিয়েছিলেন।

 

২১ আগষ্ট শনিবার কাতার এয়ার লাইনস এর একটি ফ্লাইটে দেশে ফেরার পর সকাল সাড়ে ১০ টায় তাকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেফতার করেছে রাজাপুর থানা পুলিশ।

 

রোববার (২২ আগস্ট) দুপুরে জামাল’কে ঝালকাঠি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শেখ মো. আনিসুজ্জামান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে জামালের পক্ষে বিএনপিপন্থী ৪০ জন আইনজীবী তার জামিনের জন্য আবেদন জনিয়েছিলেন বলে আনন্দ বার্তা’কে তথ্য দিয়েছেন আ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু।

 

রফিকুল ইসলাম জামাল নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ছিলেন। রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদালত থেকে কারাগার পর্যন্ত সড়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com