মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঝালকাঠিতে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার

ঝালকাঠি অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৩৮ বার
ফাইল ফটো

ঝালকাঠিতে অস্ত্র গুলি ও মাদক উদ্ধার ঝালকাঠির রাজাপুর উপজেলার চাড়াখালী গ্রামে পরিত্যক্ত একটি ঘর থেকে দেশীয় পাইপগান, দুই রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১২ টার দিকে থানা পুলিশ এসব উদ্ধার করলেও মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত আটক করতে পারেনি কাউকে।

 

স্থানীয়রা জানায়, দশ বছর যাবত মৃত সুলতান মৃধার টিনশেড ঘরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে এ ঘরে প্রায়ই মাদকসেবীদের আড্ডা বসে।

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে তল্লাশী করে ঘরটির দ্বোতলায় থাকা পুরাতন একটি ট্রাঙ্কেরর মধ্য থেকে একনালা একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৬ পিস ইযাবা, ১ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ।

 

গালুয়া ইউনিয়ন আনসার কমান্ডার মো. সুমন বলেন, পরিত্যক্ত ঘরের মধ্যে মাদকের আখড়া তৈরি হওয়ায় অনেক দিন থেকে আমরা নজরে রেখেছি মঙ্গলবার সকাল থেকে ঘরের মধ্যে লোকজনের উপস্থিতি টের পেয়ে আমি জোড়ে ডাক দেই, আর জানতে চাই ভিতরে কারা আছেন?

 

তখন ভিতর থেকে ৩ ব্যক্তি বের হয়ে পালিয়ে যায়। তাতক্ষনিক আমি তাদের চিনতে পারিনি। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে অস্ত্র, গুলি এবং মাদক উদ্ধার করে। রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ মন্ডল আনন্দ বার্তা’কে অস্ত্র, গুলি ও মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করেছে।

 

তিনি বলেন, এর সাথে কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com