সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট

ইসমাইল হাওলাদার,ঝালকাঠি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৫৮ বার
ভাসমান পেয়ারা বাজারের জন্য বিখ্যাত ঝালকাঠির  কির্তিপাশা ইউনিয়নের ভিমরুলী গ্রাম। বর্ষা মৌসুমে  পেয়ারা বেচাকেনার জন্য এই বাজারটি বেশ জনপ্রিয়।  এ মৌসুমে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যটকরা ভিড় করে এখানে।
সারি সারি ভাসমান নৌকায় সবুজ পেয়ারার ছড়াছড়ি ভিন্ন ও মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। চাষীরা বাগান থেকে পেয়ারা আটঘর, কুড়িয়ানা, ডুমুরিয়া, বেতরা, ডালুহার এলাকায় পাইকারদের কাছে বিক্রি করে। পেয়ারার উৎপাদন বেশি হয় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। বর্ষাকালেই মূলত উৎপাদন বেশি।
পানিতে ডুবে থাকলেও পেয়ারার তেমন ক্ষতি হয় না। বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিনই দেশি-বিদেশি প্রচুর পর্যটক আসেন ভিমরুলী গ্রামে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেয়ারা ও আমড়া কেনার জন্য ক্রেতা আসেন। পেয়ারার দাম কম-বেশি হয়। মণপ্রতি ৩০০-১২০০ টাকা পর্যন্ত হয়।
ভাসমান এই বাজার দেখতে এখানকার আঁকা বাঁকা খালে নৌকায় চড়ে শত শত পর্যটক ঘুরে বেড়ায়। ৩০০ টকায় এখানে ডিঙি ভাড়া পাওয়া যায়। ৪০০ থেকে ৬০০ টাকায় মিলবে ইঞ্জিনচালিত ট্রলার। সরু খালের ভিতরে যেতে যেতেই পেয়ারা-আমড়া নিয়ে বাজারে যাওয়া চাষীদের দেখা মিলবে।
বর্তমানে ভিমরুলিতে প্রতিদিন পেয়ারার বাজার বসে। এছাড়াও পার্শবর্তী গ্রাম কুড়িয়ানা ও আটঘরে প্রতিদিন বিপুল পরিমাণে পেয়ারা বেচাকেনা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com