মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ছয় দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ভয়াবহ যানজট

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশসহ ছয় দফা দাবিতে বরিশালে উত্তাল হয়ে উঠেছে ছাত্রসমাজ।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালের সামনে অবস্থান নিয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এই অবরোধ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলতে থাকে, ফলে পুরো মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

দীর্ঘ সময় ধরে চলা অবরোধের কারণে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা, অনেকেই রোদে-গরমে অসুস্থ হয়ে পড়েন।

শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো:
১. শিক্ষা উপদেষ্টার পদত্যাগ
২. দুর্ঘটনায় নিহত ও আহতদের সুনির্দিষ্ট তালিকা ও পরিসংখ্যান প্রকাশ
৩. আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা
৪. শিক্ষকদের গায়ে হাত তোলা সেনা সদস্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া
৫. নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৬. ঝুঁকিপূর্ণ পুরাতন বিমান বাতিল ও নিরাপদ প্রশিক্ষণ বিমান চালুর ব্যবস্থা

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের বন্ধুরা মারা গেছে, কেউ কেউ মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। আমরা ন্যায়বিচার চাই।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার জানান, শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে এবং প্রচুর যানবাহন আটকে আছে। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com