সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

চকরিয়ায় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গাড়ি চাপায় মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার

চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের চকরিয়া থানাধীন আজিজনগর স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) রাত অনুমান ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী অজ্ঞাত পরিবহনের অজ্ঞাতনামা চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আজিজনগর বাজারসংলগ্ন দোহা ফুডের সামনে রাস্তা পারাপারের সময় প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ফলে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে তাকে আজিজনগর বাসস্ট্যান্ড এলাকায় এলোমেলো অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com