মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

গাজীপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৭ বার

গাজীপুরে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১ । শনিবার ২৫ শে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে গাজীপুর জিএমপি টঙ্গী পশ্চিম থানাধীন চান্দনা টঙ্গী স্টেশন রােড এলাকা হতে ১৮ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বশির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৫৩) এবং দিনাজপুর জেলার পার্বতীপুর থানার পলাশবাড়ী গ্রামের মৃত আজহার আলীর ছেলে সবুজ (৩১) এদিকে সকালে র‌্যাব-১এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন স্টেশন রােড এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে।

 

উক্ত সংবাদের ভিত্তিতে অত্র ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার মেজর এএসএম মাঈদুল ইসলাম ও সিনিয়র এএসপি জি এম মাজহারুল ইসলাম এর নেতৃত্বে তাৎক্ষণিক ঐ এলাকায় (রেডিয়াম ডায়াগনষ্টিক সেন্টার এর বিপরীতে) অনন্যা ক্লাসিক কাউন্টার এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান
পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করে , পরে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা, ০২টি মােবাইল ফোন উদ্ধার করা হয়।

 

কোম্পানী কমান্ডার আরো জানান, জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হইতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করে গাজীপুর টঙ্গীসহ গাজীপুরে বিভিন্ন এলাকায় সুকৌশলে ক্রয়-বিক্রয় করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com