সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে  আহত ৮;ভাংচুরের অভিযোগ

মো. রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২৭৪ বার
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রনের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭আগষ্ট) রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষকালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে। এতে ওই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার ডেকো গার্মেন্টস লিমিটেড কারখানায় প্রায় তিন বছর ধরে ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ঝুটের ব্যবসা করছেন এক নম্বর ওযার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান সরকার লাবি। তাঁর ওয়ার্ক অর্ডারের মেয়াদ শেষ হবে আগামী ৩০ আগস্ট। এরই মধ্যে ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালান শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হাজি সুলতান উদ্দিন সরকার।
তা নিয়ে বিরোধ দেখা দিলে কারখানা কর্তৃপক্ষ আগামী ৩ সেপ্টেম্বর এর সুরাহা দেবে বলে দু’পক্ষকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু গতকাল রাত সাড়ে আটটার দিকে হাবিবুর রহমান সরকার কারখানার কর্মকর্তাদের সহযোগিতায় গোপনে ট্রাকভর্তি ঝুট বের করার সময় টের পান হাজি সুলতান উদ্দিন সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় হাজি সুলতান উদ্দিনের সমর্থিত লোকজন ঝুটভর্তি ট্রাক নিয়ে যেতে নিষেধ করে। একপর্যায়ে ট্রাকে ভাংচুর করে তারা। এতে মো. হাবিবুর রহমান সরকার লাবির সমর্থিত লোকজন পাল্টাহামলা চালায়। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে লাবির সমর্থিত দুইজনসহ আটজন আহত হন। গুরুতর অবস্থায় আনোয়ার হোসেনকে (৩৫) রাতেই রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজি সুলতান উদ্দিন অভিযোগ করেন, ‘নাজিম, কাশেম ও লাবির নেতৃত্বে প্রায় ১০০ জন লোক দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। তারা কারখানার উত্তর পাশে তাঁর মালিকানাধীন একটি মার্কেটসহ একটি অফিস কক্ষ ভাঙচুর করেছে। এছাড়া তাঁর লোকদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করে। ওই সময় ব্যাপক লুটতরাজও চালান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে মো. হাবিবুর রহমান সরকার লাবি বলেন, ‘আমি সেখানে ছিলাম না। আমি বৈধভাবে ঝুট ব্যবসা করে আসছি। বৃহস্পতিবার ট্রাকভর্তি ঝুট বের করার সময় তারা (হাজি সুলতান পক্ষ) হামলা চালিয়েছেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ‘সংঘর্ষের ঘটনা জেনে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ১২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০জনের নামে হাবিবুর রহমান সরকার একটি অভিযোগ করেছেন, যা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com