শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

গাজীপুরে কঠোর লকডাউনের ১ম দিন আজ

রমজান আলী, গাজীপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৫৮৩ বার
সারাদেশে কঠোর লকডাউনের ১ম দিন আজ। সকাল থেকেই গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে প্রশাসনের তৎপরতা দেখা যায়। তবে সকালে লকডাউনের মধ্যে মহাসড়কে দূরপাল্লার বেশ কিছু গাড়ি চলতে দেখা গেছে। অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল যোগে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সর্বাত্তোক চেষ্টা করছে। অনেকের পরিবহন না পেয়ে পায়ে হেটে গন্তব্য স্থলে পৌঁছানোর চেষ্টা।
এদিকে গাজীপুর মহানগরের রাজেন্দ্রপুর চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পুলিশ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি চালানোর সময় একটি মাছের পিকআপ সন্দেহ হলে চেকপোষ্টে  ঐ গাড়িটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তল্লাশি করে ওই গাড়ি থেকে মাছের ডামের  ভেতর থেকে প্রায় ১০ জন যাত্রী উদ্ধার করে পুলিশ।
এসময় তল্লাশিরত পুলিশ গাড়ির যাত্রী ছেড়ে দেন। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি বেলাল হোসেন বলেন, গতকাল রাতে বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা গাড়ি গুলো জ্যামে পড়ার কারনে ভোর ৬টার আগে পৌছুতে পারিনি, তাই লকডাউন শুরুর প্রথমে একটু ছাড় দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com