রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

সন্ধান মিলেছে কাউন্সিলর মান্নার; ঢাকা র‌্যাবের হাতে আটক

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার

বরিশালে ইউএনও’র বাসভবনে হামলায় পুলিশের দায়ের করা মামলার ২ নম্বর আসামী ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাকে রাজধানীর মহম্মদপুর থেকে আটক করেছে র‌্যাব ২।

 

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইং এর এএসপি ইমরান আনন্দ বার্তাকে আটকের সত্যতা জানিয়ে বলেন, বরিশালে ইউএনওর বাসায় হামলার মামলায় এজাহারভুক্ত ২ নং আসামি শেখ সাঈদ আহমেদ মান্নাকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে র‌্যাব ২ এর সদস্যরা আটক করেছে।

 

আটকের পর সংশ্লিস্ট থানায় অর্থাৎ বরিশাল কোতয়ালী মডেল থানায় তাকে হস্তান্তর করা হবে। গতকাল রাত ১০ টার দিকে আটক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

 

শেখ সাইয়েদ আহমেদ মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, মহানগর আওয়াশীলীগের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ এর ছোট ছেলে।

 

উল্লেখ্য গত বুধবার ১৮ আগস্ট বরিশালে সদর ইউএনওর সাথে বরিশাল মহানগর আওয়ামীলীগের দ্বন্ধর কারনে কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়।( যাহার নং৭২ এবং ৭৩)।

ওই মামলায় মান্না পুলিশ বাদীর এজাহার ভুক্ত ২ নং আসামি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com