বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

করোনা থেকে স্থায়ী মুক্তির টিকা

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬১৬ বার
ফাইল ফটো

মহামারি করোনা থেকে মুক্তি পেতে বিশ্ববাসী অপেক্ষা করছে টিকা বা ভ্যাকসিন পাওয়ার। কারণ ভ্যাকসিনই একমাত্র কার্যকর উপায় করোনার সংক্রমণ ও মৃত্যু কমানোর।

বেশ কয়েক ধরনের টিকা আবিষ্কার হয়েছে। প্রায় সব দেশেই চলছে টিকাদান কর্মসূচি। কিন্তু কোন টিকাটি বেশি সুরক্ষা দেবে তা নিয়ে রয়েছে নানা জল্পনা।

 

সম্প্রতি বিজ্ঞান জার্নাল নেচারে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নেওয়া থাকলেই আজীবন করোনার থেকে সুরক্ষিত থাকবেন। এমনটাই নাকি জানিয়েছেন অক্সফোর্ড এবং সুইজারল্যান্ডের গবেষকরা।

 

গবেষণায় বলা হয়েছে, ভাইরাস-ধ্বংসকারী অ্যান্টিবডি তৈরি ছাড়াও ভ্যাকসিনটি সার্চ-অ্যান্ড-ডেসট্রয় টি-সেলকে প্রস্তুত করে। এ যেন শরীরের মধ্যেই টি-সেলের ‘প্রশিক্ষণ শিবির’। ফলে, সেটি ভবিষ্যতে নতুন ভেরিয়েন্টের ভাইরাসের বিরুদ্ধেও সমান কার্যকর হবে।

 

অর্থাৎ অ্যান্টিবডি শেষ হওয়ার অনেক পরেও শরীরে এই গুরুত্বপূর্ণ কোষগুলো তৈরি হতে থাকবে। সম্ভবত সারা জীবনই তা হবে, বলছে গবেষণা।

 

সুইজারল্যান্ডের ক্যান্টোনাল হাসপাতালের গবেষক বুখার্ড লুডউইগ জানান, এই সেলুলার প্রশিক্ষণ শিবিরগুলো থেকে যে টি-কোষগুলো আসে তাদের মধ্যে খুব উচ্চ স্তরের ‘ফিটনেস’ থাকছে। ফলে ভবিষ্যতে ভাইরাস থেকে এটিই রক্ষা করবে।
এর আগে এক গবেষণায় দেখা গেছে, ফাইজার এবং মডার্নার মতো এমআরএনএ ভ্যাকসিনের চেয়ে টি-কোষ তৈরিতে অক্সফোর্ডের এই ভ্যাকসিন আরও বেশি কার্যকর।

 

অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিন কোভিশিল্ড নামে পরিচিত।

 

সূত্রঃ বাংলানিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com