বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০০ বার
ফাইল ফটো

মোবাইলফোন কোম্পানী বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে  মাামলা করতে আদালতে হাজির হন নগর বাউল সম্রাট জেমস। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন নগর বাউল জেমস এ অভিযোগ নিয়ে মামলা দায়ের করতে ঢাকার নিম্ন আদালতে হাজির হন এই রকস্টার।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে জেমসের পক্ষে মামলার আবেদন করেন আইনজীবী তাপস কুমার পাল। এসময় আদালতে জেমস নিজেও উপস্থিত ছিলেন। তবে আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে।

আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে আদালতে আবেদন করতে বলেন। ’

বেলা ১টা নাগাদ আদালত প্রাঙ্গনে আইনজীবীর চেম্বার থেকে বেরিয়ে আসেন জেমস। তবে এই বিষয়ে জেমস কোনও মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলতে বলেন তিনি।

জানা গেছে, জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সমাধান না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com