সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

উত্তরায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২১৭ বার
ফাইল ফটো

রাজধানীর উত্তরা শাহীন স্কুল এন্ড কলেজের হোস্টেলে আবির নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মরদেহ এখন উত্তরা পশ্চিম থানায় আছে। রাতে এ ঘটনা ঘটলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এর আগে শনিবার রাতে আধুনিক হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালে কলেজ মর্গে পাঠানো হয়।

 

আবির ঢাকার নবাবগঞ্জ উপজেলার আমতলী এলাকার মো. ফজলুর রহমান খানের ছেলে। তিনি উত্তরার ১১ নম্বর সেক্টরের শাহীন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।

 

এসআই লাল মিয়া বলেন, খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আবিরের মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে।

 

প্রাথমিক তদন্তে তিনি বলেন, আবির মোবাইলে গেমস খেলায় আসক্ত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এ কারণে রবিবার দুপুরে তার বাবা আবিরকে ছাত্র হোস্টেলে দিয়ে যান। পরে বিকেলে হোস্টেলের কাজের মেয়ের কাছে মোবাইলফোন চায় সে। তবে তিনি মোবাইলফোন না দিলে সে বুয়াকে বলে, ফোন যেহেতু দিবেন না তাহলে আমার বাড়িতে কল দিয়ে বলেন-আমার লাশ নিয়ে যেতে।

 

পরে ওই কাজের মেয়ে শিক্ষকদের বিষয়টি জানালে তারা ওই হোস্টেলের সপ্তম তলার আবিরের রুমে যান। সেখানেই জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে খাটের উপর অচেতন অবস্থায় কাত হয়ে বসে থাকতে দেখেন শিক্ষকরা।

 

পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

অবস্থায় দেখতে পায় বলে দাবি করেছে। তখন তারা তাকে সেখান থেকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই তার লাশ উদ্ধার করা হয়।

 

আবিরের বাবা মো. ফজলুর রহমান খান জানান, বাড়ি থেকে হোস্টেলে আসার সময় আবির তার মোবাইলফোন বাড়িতে রেখে আসে। এরপর আমি তাকে হোস্টেলে পৌঁছে দিয়ে বাসায় চলে যাই। বাসায় পৌঁছানোর কিছু আগেই আবার হোস্টেল থেকে ফোন দিয়ে জানানো হয়, আবির সেন্সলেস হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পরে রাতেই উত্তরা আধুনিক হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই।

 

তবে ঠিক কি কারনে ছেলের মৃত্যু হতে পারে সে বিষয়ে কিছু জানাতে না পারলেও ছেলের মৃত্যু অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com