মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

ঈদের দিনে রংপুরের সড়কে গেল ৪ জনের প্রান

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৩৩৪ বার
ফাইল ফটো

বিভাগীয় শহড় রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন উভয় বাসের অন্তত অর্ধশত যাত্রী।

 

আজ বুধবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে জেলার তারাগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন আনজিরন নেছা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী হিমাচল পরিবহনের একটি বাসের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন দুই বাসের অন্তত অর্ধশত যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিসসহ হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com