সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

ইসকনের অনুসারীসহ ২৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৫৩ বার

ইসকনের ৪ জন ও অনুসারী ২২ জনসহ ২৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন প্রবর্তক সংঘের (বাংলাদেশ) সম্পাদক তিনকড়ি চক্রবর্তী।  গত সোমবার (২৬ জুলাই) পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন।

 

ধর্মীয় অনুভূতিতে আঘাত, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের দায়ে মামরাটি দায়ের করা হলেও আজ বুধবার (২৮ জুলাই) বিষয়টি প্রকাশ্যে আসে।

মামলার আসামিরা হলেন- চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, লক্ষ্মণ কান্তি দাশ প্রকাশ লীলারাজ, দেবব্রত দাশ প্রকাশ দিব্য নিমাই, রুপন দাশ প্রকাশ রুপেশ্বর এবং আরিয়ান রায়, অরণ্য সি এম, সূত্রধর এস, রুদ্রনীল, ধীমান সেনগুপ্ত, স্বপন কর, শ্রী মেনন, সুমন সাহা, রানা দাশ, হৃদয়, সজল রায়, শ্রুতি দে, অরবিন্দু মোহন, সুপর্না চৌধুরী রোমেল, শ্রীতাদ্বীপ দাশ, এইচএল সিকদার বিজয়, প্রসেনজিৎ ধর, মিটন সুশীল, শ্রী মায়াবন্ধন ত্রিপুরা, রাজ সিং, পপি দাশ ও আশীষ দাশ।

 

মামলার এজাহারে বলা হয়, প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির বাঁচাও, হোক প্রতিবাদ’ শীর্ষক ফেসবুক আইডি থেকে প্রবর্তক সংঘের সভাপতি অ্যাডভোকেট সুভাস চন্দ্র লালা, সহ-সভাপতি অধ্যাপক রণজিৎ কুমার দে প্রমুখের বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রেরণ ও প্রকাশ করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করা হয়েছে। বিশৃঙ্খলা তৈরির লক্ষ্যে উসকানি দেওয়ার মাধ্যমে একে অপরের যোগসাজশে মিথ্যা তথ্য প্রকাশ ও প্রচার করেছেন আসামিরা। যা প্রবর্তক সংঘের কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্বের সব সনাতন ধর্মাবলম্বীর অন্তরে আঘাত করেছে। এতে প্রবর্তক সংঘের কর্মকর্তা-কর্মচারী ও প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অনুসারী, পূজারীদের মধ্যে বিভাজন তৈরি করেছে।

 

২০০৪ সালে মন্দিরের পূজা পরিচালনার জন্য পূজারী নিয়োগের আবশ্যকতা দেখা দিলে ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাশ প্রকাশ চণ্ডী দাশ বালা পূজারীর দায়িত্ব নেওয়ার জন্য তদানীন্তন প্রবর্তক গভর্নিং বডিকে অনুরোধ করেন। আলোচনাক্রমে উভয়পক্ষের মধ্যে ২০০৪ সালের ১ এপ্রিল চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে তাকে পূজারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। সনাতন ধর্মমতে, মন্দিরের স্বত্ব স্বার্থে ও অর্থে পূজারীর অধিকার নেই। কিন্তু উক্ত ব্যক্তি পূজারীর দায়িত্ব নিলেও নিয়মিত পূজা-অর্চনায় মনোনিবেশ না করে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে পূজার দায়িত্ব দিয়ে চুক্তির শর্ত লংঘন করেছেন। চুক্তিপত্র বাতিল করার উদ্যোগ নেওয়ায় বর্তমানে তারা নানান অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।

 

পাঁচলাইশ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. কবিরুল ইসলাম সংবাদিকদের জানান, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারায় ২৬ জনকে আসামি করে মামলা (নম্বর- ১১) দায়ের করা হয়েছে। মামলাটি তদন্ত করার জন্য উপ-পরিদর্শক আফতাব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com