মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

আশুলিয়ায় সাম্প্রদায়িক হামলা বন্ধে বিক্ষোভ

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৪৩ বার

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ ও মিছিল কর্মসূচী পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

মঙ্গলবার বিকেলে ঘণ্টাব্যাপি আশুলিয়ার বাইপাইল মোড় হয়ে রপ্তানিতে বিক্ষোভ মিছিল পালিত হয়।

 

আশুলিয়া যুবলীগের আহবায়ক ফারুক হাসান তুহিনের সভাপতিত্বে বক্তারা বলেন, বাঙালীর ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির। এই সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চলছে।

 

একটি চক্র জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে দেশটিকে আফগানিস্তান ও পাকিস্তান বানাতে চাই। আর এ কারণেই পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে।

 

বক্তারা আরও বলেন, রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারে না। রাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানে থাকা উচিত। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মে কোথাও অন্য ধর্মের মানুষকে আক্রমণ করার কথা উল্লেখ নেই।

 

তারপরেও একটি গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করার অপতৎপরতা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে দেশের সচেতন মানুষ মাঠে নেমেছেন।

 

প্রতিবাদ জানাচ্ছেন। আমরা অবিলম্বে ঘড়যন্ত্রকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি কোন অপশক্তি দেশের শান্তিপূর্ণ পরিবেশে ব্যাঘাত ঘটায় তাদের শক্ত হাতে দমন করা হবে বলেও জানান তারা।

 

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আশুলিয়া আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীগন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com