সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

আশুলিয়ায় যুবককে শ্বাসরোধ করে হত্যা

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৪৬ বার

ঢাকার আশুলিয়ায় যুবককে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এসআই ইউনুস আলী। এর আগে রোববার (২৪ অক্টোবর) রাতে আশুলিয়ার এনায়েতপুর এলাকার আবু বকরের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত বাদল (৪০) ঢাকার ধামরাইয়ের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বাড়ির মালিক আবু বকর সিদ্দিক বলেন, আমি ইপিজেডে চাকরি করি। ডিউটি শেষ করে রাত ৮ টার দিকে বাসায় এসে গোসল করে খেয়ে টিভি দেখছিলাম।

 

রাত ১০টার দিকে আমার বাসায় চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি বাদলকে কে যেন শ্বাস রোধ করে মেরে ফেলে পালিয়ে গেছে। যে কক্ষে বাদলের লাশ পাওয়া গেছে ওই কক্ষে সেই কক্ষের ভাড়াটিয়া হলো মোর্শেদ।

 

তার কাছ থেকে চাবি নিয়ে বাদল ও আরেক জন ওই কক্ষে প্রবেশ করেন। বাদল প্রায়ই মোর্শেদের কক্ষের চাবি নিয়ে সেখানে থাকতো।

 

গতকাল অপরিচিত এক ব্যক্তিকে নিয়ে কক্ষে প্রবেশ করে বাদল। রাত ১০ টার দিকে বাদলকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে এর আগেই ওই অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। নিহত বাদল তৃতীয় লিঙ্গের লোকজনের সাথে চলতেন।

 

আশুলিয়া থানার এসআই ইউনুস আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ সুরতাহালের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com