মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

আশুলিয়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৩৪০ বার
ঢাকার আশুলিয়ায় গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব-৪)। বুধবার রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকেরা হলেন, অসীম আলী (২৭), মোঃ আপন ইসলাম (২০) ও মোঃ দেলোয়ার হোসেন (১৮)। তাদের সকলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে ২০.৩৮ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এসময় তিনটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটকেরা রাজধানীর বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতে বলে জানায় র‍্যাব।
র‍্যাব-৪ সিপিসি-২ কমান্ডার রাকিব হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com