সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই”- প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে এমপি

মোঃ ফরিদ উদ্দিন, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১
  • ৬৪৮ বার
গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এস এম শাহজাদা।
আজ ১৬ জুন বুধবার (১৬ জুন) দুপুরে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় ৯ মিনিট বক্তব্য দেন এ সাংসদ। এসময় তার গলায় ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড ঝুলানো ছিল।
বক্তব্যে ইউপি সদস্য থেকে সংসদ সদস্য পর্যন্ত সব জনপ্রতিনিধির ডোপ টেস্ট করারও আহ্বান জানান এস এম শাহজাদা।
সংসদে এস এম শাহজাদা তার বক্তব্যে বলেন, “অর্ধশত বছর আগে জনবসতি গড়ে ওঠা চরাঞ্চলে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর ঝড়-জলোচ্ছ্বাসে কোটি কোটি টাকার ফসলহানি হচ্ছে। কিন্তু চরাঞ্চলের লাখ লাখ মানুষের ভাগ্য পরিবর্তনের কথা কেউ ভাবছে না। তাই চরাঞ্চলের কৃষকের প্রাণের দাবি বেড়িবাঁধের কথা লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে মহান জাতীয় সংসদে তাদের দাবি উপস্থাপন করলাম।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com