বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

আট দফা দাবিতে বরিশালে নার্সদের অবস্থান ধর্মঘট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তি করণের প্রতিবাদ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এর নেতৃবৃন্দ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরিশালে জেলা শাখার সভাপতি আলী আজগর, সহ-সভাপতি মো. শাহআলম, সাধারণ সম্পাদক মো. নূরে আলম তালুকদার, কোষাধ্যক্ষ শামীমা ইয়াসমিন, আনোয়ারা খানম, হাফিজা আক্তার, ড. শাম্মির আহম্মেদ সহ বরিশাল নার্সিং কলেজ ও শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত সেবক-সেবিকা।

এসময় নার্সেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, দাবি আদায়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের পর গেল দু-দিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছি। আর দাবি পূরণ না হলে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। যার মধ্যে ২৭ নভেম্বর দুই ঘণ্টাব্যাপী কালো ব্যাজ ধারণ করে প্রতিষ্ঠানের সামনের রাজপথে বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ৩০ নভেম্বর কালো ব্যাজ ধারণ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী শাট-ডাউন এবং ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com