মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

আটঘরিয়ায় হাঁটুপানিতে পাট জাগ, নষ্ট হচ্ছে গুণগত মান

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার

পাবনার আটঘরিয়ায়  অনেক আগের সেই সনাতন পদ্ধতিতেই চলছে পাট জাগ দিয়ে পঁচানোর কাজ । ফলে আগের থেকে পাটের গুনগতমান অনকে কমে গছে । যার কারণে কৃষক পাটের সঠিক দাম থেকে বঞ্চিত হচ্ছেন ।

অন্য সব বছরের  চেয়ে প্রয়োজনের তুলনায় কম বৃষ্টিপাত হবার কারণে এই বছর উপজেলার খাল-বিল,নদী-নালা এমনকি পুকুর গুলোর পানিও শুকিয়ে গেছে। যার ফলে কোন রকম হাঁটু পানিতেই পাট জাগ দেওয়া হচ্ছে । কম পানিতে পাট জাগ দেবার ফলে পাটের রং কালো হয়ে পাটের মান নষ্ট হয়ে যাচ্ছে।

গতকাল সোমবার উপজেলার আটঘরিয়া বাজারের বিভিন্ন পাটের আড়ৎ ঘুরে দেখা যায়, যে গুলো নদীতে ধোয়া ভালো মানের পাট ৩৫০০-৩৮০০ এবং যে গুলো পুকুর বা ডোবার পানিতে ধোয়া সে গুলো ৩২০০-৩৫০০ টাকা মণ দরে বিক্রয় করা হচ্ছে ।

পাট চাষে অন্য সব ফসলের তুলনায় লাভ অনেক বেশি হবার ফলে এই উপজেলার হাজারো কৃষক পাট চাষে ঝুঁকে পড়েছে ।

উপজেলা কৃষি অফসি সূত্রে জানা যায়, এ বছর উপজলোর দেবোত্তর, একদন্ত. লক্ষীপুর, চাঁদভা, মাজপাড়া ইউনিয়নসহ পৌর এলাকায় ৪ হাজার ৬৫০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। এর মধ্যে তোষা জাতের পাট সবচেয়ে বেশি চাষ করা হয়েছে। এবছর পাটের উৎপাদন লক্ষমাত্র ধরা হয়েছিল ৬৫ হাজার বেল। যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছিল ৫২ কোটি টাকা।

সরেজমিনে গতকাল সোমবার উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ি সুতার বিল এলাকায় গিয়ে দেখা যায়, স্থানীয় কিছু পাট চাষি রাস্তার পাশে পাট জাগ দেওয়ার পর্যাপ্ত পানিযুক্ত স্থান না পেয়ে হাঁটু পানিতে শতশত কৃষক গাদাগাদি করে পাট জাগ দিচ্ছেন।

 

 

এ প্রতিবেদককে দেখে কয়েকজন পাট চাষি বলেন, ভাই উপায় নেই, দেখছেনতো তো কোথাও পাট জাগ দেওয়ার মতো পানি নেই। পাট গুলো শুকিয়ে যাচ্ছে তাই বাধ্য হয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com