সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অন্যের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক : কাউনিয়া থানার দারোগাবাবু ক্লোজড

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২১১ বার

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত।

এরআগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুড়তে গিয়ে হাতে-নাতে ধরা পরেন। ওই সময় রাব্বি খান ও তার বন্ধুদের তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এসআই মাহবুব। ঘটনাটি জানাজানি হওয়ার পর এসআই মাহবুব হোসেন শিমুলকে শুক্রবার দিবাগত রাতে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ওসি নাজুমল নিশাত বলেন, নগরীর বেলস পার্কে ঘটে যাওয়া বিষয়টি জানাজানি হওয়ার পর এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এরআগেও এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে।

প্রতিবারই সুকৌশলী মাহবুব ঘটনাগুলো ধামাচাঁপা দিতে সক্ষম হন। তবে এবারের ঘটনা ধামাচাঁপা দিতে চাইলেও বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম অবহিত থাকায় এসআই মাহবুব হোসেন শিমুলের আর শেষ রক্ষা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com