মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

অগ্রাধিকার ভিত্তিতে টিকা নিতে চান চীনে অধ্যয়নরত শিক্ষার্থীরা

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৯২৪ বার

অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে দাবি জানিয়েছেন চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা।

এসময় বিশেষ ব্যবস্থায় স্টুডেন্ট ভিসা চালু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনা রাষ্ট্রদূতের সহযোগিতা চেয়েছেন তারা। করোনার টিকা নিয়ে অনিশ্চিয়তা তৈরী হওয়ায় চায়নায় অধ্যয়নরত ছয় থেকে সাত হাজার শিক্ষার্থীর ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। সোমবার (২১ জুন) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে চায়নাতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এক মানববন্ধন থেকে এমনটাই দাবি জানান তারা। শিক্ষার্থীরা জানান, চীনে ফিরে যেতে না পারলে তাদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পরবে।

 

স্বাস্থ্য মন্ত্রণালয় বারবার আশ্বাস দিয়েও টিকার ব্যবস্থা করেনি। অপরদিকে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজার-বায়োএনটেকের টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন এই টিকা পাচ্ছেন ৩৬০ জন। টিকা নিতে প্রতিটি কেন্দ্রেই টিকা প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে। মানব বন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা সামান্য। আমাদেরকে চায়না থেকে আগত ভ্যাকসিনে অগ্রধিকার চাই।

 

আমরা ক্যাম্পাসে ফিরতে চাই। আমাদের চাইনিজ ইউনিভার্সিটি, চাইনিজ গভমেন্ট এবং বাংলাদেশে অবস্থিত চাইনিজ দূতাবাসের পক্ষ থেকে অনেকটাই আন্তরিকতা দেখাচ্ছে এবং তারা আমাদেরকে ফিরিয়ে নিতে চাই ভ্যাকসিনেশন করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শিক্ষার্থীদের যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছে এবং আমাদেরকে চায়নায় ফেরাতে মন্ত্রণালয় আপ্রাণ চেষ্টা করছে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের একটু গাফিলতির কারণে চাইনিজ ভ্যাকসিন পাওয়া থেকে অনিশ্চয়তায় মধ্যে পড়েছি।

 

আমরা আশা করব স্বাস্থ্য অধিদপ্তর আমাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন যাতে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে অবস্থানরত চায়নার বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থীরা ফিরে যেতে পারি। আজ সোমবার (২১ জুন) সকাল ৯টায় ৫০ মিনিটের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন হলে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। একই সময়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ নিজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

 

অপরদিকে, সকাল ১০ টায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউটের পরিচালক ফারুক আহমেদ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউটের পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, আমাদের হাসপাতালে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেও টিকা পান নি এমন ১১৫ জনকে এসএমএস পাঠানো হয়েছে। এই ১১৫ জনের মধ্যে যারা আসবেন তাদের সবাইকেই ফাইজারের টিকা দেওয়া হবে। উল্লেখ্য, গত শনিবার থেকে চাইনিজ টিকার প্রয়োগ শুরু হয়েছে এবং ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে কিন্তু সেখানেই আমাদের জন্য কোন আশাব্যঞ্জক কিছুই দেখেনি আমরা।

 

আমাদের অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। যদিও গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেছেন, চায়নাতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আমরা টিকা ব্যবস্থা করেছি। তাদেরকে ভ্যাকসিনেশন করা হবে। তবে এ বিষয়ে আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ ও আলোচনা করেনি কতৃপক্ষ। এমন অবস্থায় চায়নাতে অধ্যয়নরত ছয় থেকে সাত হাজার শিক্ষার্থীর ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com