বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

চট্টগ্রামে ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩২৫ বার

চট্টগ্রাম জেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ের যৌথ আয়োজনে এবং আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা GAIN এর সযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। GAIN এর প্রতিনিধি আশেক মাহফুজসহ সেমিনারে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, সিভিল সার্জন, বিসিক, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি কর্মকর্তাসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, ভোজ্য তেল ব্যবসায়ী, লবণ ব্যবসায়ী, জনপ্রতিনিধিবৃন্দ, ক্যাব, চেম্বার অফ কমার্স, প্রেসক্লাব প্রতিনিধি এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ীক নেতৃবৃন্দ। চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালকের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়ে জেলা প্রশাসকের বক্তব্যের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

 

অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি অংশগ্রহনকারীবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সেমিনারে লবন ব্যবসায়ীদের আয়োডিনযুক্ত লবণ বিক্রয় ও সরবরাহ করার অনুরোধ জানানো হয়। ভোজ্যতেল ব্যবসায়ীদের খোলা তেল এর পরিবর্তে বোতলজাত ভিটামিন-এ যুক্ত ভোজ্যতেল উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণের আহবান জানানো হয়।

 

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সেমিনারে ভোক্তাদের করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোক্তা-অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে চট্টগ্রাম জেলায় সেমিনার আয়োজনের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ভোক্তা অধিকার সমুন্নত রাখতে কর্মকর্তা, ব্যবসায়ীক নেতৃবৃন্দ এবং অন্যান্য স্টেকহোল্ডার যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com