শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

তাজরীন গার্মেন্টস ট্রাজেডি ৯ বছর: নিহতদের শ্রদ্ধা

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৩১ বার

আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৯ বছর আজ। সেদিনের দুর্ঘটনায় নিহত শতাধিক শ্রমিক।

 

আহত হয়ে বেঁচে ফিরেছেন আরো কয়েকশ’ শ্রমিক। ভয়াবহ অগ্নিকাণ্ডের ৯ম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

 

বুধবার সকালে পুড়ে যাওয়া গার্মেন্টসের ফটকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন প্রথম শ্রদ্ধা নিবেদন করে।

 

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সে সময় কারখানাটিতে কাজ করা আহত শ্রমিক, নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

 

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি তপন সাহা বলেন, আজকের এই দিনে প্রথম প্রহরে আমরা তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

 

প্রতিবারের মতই এই কর্মসূচিতে শ্রমিকরা অংশ নিয়েছেন। তাজরিন অগ্নিকাণ্ডের নবম বছরে এসেও আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছি।

 

আজকের এই দিনে আমরা আবারো ক্ষতিপূরণ ও পুনর্বাসনসহ মালিক দেলোয়ারের বিচার বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করছি।

 

তিনি আরো বলেন, এই দিনটিতে প্রতিবারই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করে থাকি। আজ গাজীপুর ও নিশ্চিন্তপুরে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

 

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে আগুন লাগে। ওই ঘটনায় মারা যান ১১৪ জন শ্রমিক।

 

আহত হন প্রায় দুই শতাধিক শ্রমিক। ঘটনার ৯ বছর পেরিয়ে গেলেও নিশ্চিন্তপুরে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানবেতরভাবে জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com