শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা

দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মধুকে বহিস্কার

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৩৮ বার

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আহম্মেদ উল্লাহ মধুকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে তাকে নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। যুবলীগের সূত্র জানিয়েছে, মধু ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি হলেও দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিল। দলের কোন কর্মসূচিতে তাকে দেখা যেত না।

 

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে হঠাৎ গর্ত থেকে বের হয়ে পোস্টার-ব্যানার ও ফেস্টুনে নিজের উপস্থিতি জানান দিতে থাকেন। এরপর ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে থাকেন সবখানে। এর মধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়তে থাকে যুবলীগের হাইকমান্ডের হাতে। এর পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে তাকে শোকজ করা হয়। তবে জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

 

বহিষ্কার আদেশে নিখিল লিখেছেন, আপনার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করে। আপনাকে শোকজ করা হয়েছিল, কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় অব্যাহতি দেয়া হলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com