শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

হাবিপ্রবি তে যুক্ত হবে বিআরটিসি বাস 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ২১৯ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে বিআরটিসি সাথে চুক্তিতে একমত হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অতিশীঘ্রই দেখা যাবে লাল-সবুজের বিআরটিসি বাস বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মোঃ মফিজউল ইসলাম।
অধ্যাপক ড. মোঃ মফিজউল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি না থাকলে অনেক আগেই বিআরটিসি’র নতুন দোতলা বাস শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে যুক্ত হতো।
তিনি আরও জানান, সর্বশেষ গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় ও বিআরটিসি কর্তৃপক্ষ চুক্তিতে একমত হয়। এ প্রেক্ষিতে গত ২ তারিখ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিআরটিসি কর্তৃপক্ষ বরাবর প্রয়োজনীয় পত্র প্রেরন করা হয়েছে।
বিআরটিসি বাস যুক্ত হওয়ার পর থেকে প্রতিদিন ১০টি ট্রিপ দেওয়ার কথা রয়েছে। প্রতিটি দোতলা বাস ৭০ আসন বিশিষ্ট।
এবিষয়ে সদ্য নিযুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক অধ্যাপক ড. খালেদ হোসেন বলেন, আমাদের যে নীতিমালা সেটা বিআরটিসি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com