রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

মহিপুরে জেল হত্যা দিবস পালন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২৩৮ বার

পটুয়াখালীর মহিপুরে ৩ নভেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় দলীয় অফিসে জেল হত্যা দিবস উপলক্ষে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফেরদৌস হাওলাদাএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন।

 

বিশেষ আতিথি ছিলেন যুগ্নআহবায়ক মাসুদ রানা, আহবায়ক কমিটির সদস্য মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক নাসির উদ্দিন, রিয়াজ মোর্শেদ, ইউনিয়ান যুবলীেগের যুগ্নআহবায়ক শাহরিয়ার সুমন, ইব্রাহিম খান,মনির হাওলাদার সহ থানা ও ইউনিয়ন যুবলীগ নেতা কর্মিরা।

 

প্রধান আতিথির বক্তব্য বলেন, ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম. মুনসুর আলী ও এইচ.এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারকে নির্মমভাবে হত্যার পর এই জাতীয় চার নেতাকে বেনেট দিয়ে খুঁচিয়ে
খুঁচিয়ে হত্যা করা হয়।

 

আগামী দিনে জামাত বি এন পির সুপরিকল্পনা প্রতিহত করার মনমানসিকতা নিয়ে প্রস্তুত থাকার আহবান জানান।

আলোচনা শেষে মিলাদ ও দোয়ায় চার নেতাসহ নিহত সকলের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জাকির হোসেন।

 

এছাড়া মহিপুর আওয়ামীলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আঃ মালেক আকন সাধারন সম্পাদক নুরুল হক হাওলাদার মহিপুর কৃষক লীগ সভাপতি হাজী আঃ ছত্তার হাওলাদার সহসভাপতি আলী হোসেন সাধারন সম্পাদক মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক সেলিম হাওলাদার পৃথক পৃথক ভাবে গভীর শ্রদ্ধা ও শোক সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com