রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

বরিশালে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৮৯ বার

আজ ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সহযোগিতায় বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর আইন, বিধি প্রবিধিমালার প্রয়োগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মোঃ আব্দুল কাইউম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদক) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সভাপতি দি বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সাইদুর রহমান রিন্টু।

 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দরা। শুরুতে প্রধান অতিথি সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা ও ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।

 

পরে সকলের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং পরিশেষে অতিথিরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com