শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

পুলিশের বাধায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পন্ড

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৫৩ বার

পটুয়াখালীতে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পুলিশের বাধায় পন্ড হয়ে গিয়েছে। বুধবার সকালে যুবদলের নেতাকর্মীরা আনন্দ র‌্যালি নিয়ে বিভিন্ন স্থান থেকে শহরের বনানী মোড় সংলগ্ন জেলা কার্যালয়ের সামনে আসতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়।

 

এসময় পুলিশের সাথে যুবদলের নেতা কর্মিদের সাথে বাকবিতন্ডা হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান লিটন কিছুসংখ্যক নেতাকর্মী নিয়ে বনানী কার্যালয়ে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

 

জেলা যুবলীগের সভাপতি বলেন, শান্তিপূর্ন ভাবে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের জন্য আমাদের দলীয় কার্যালয়ের সামনে আসার পথে যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ আমাদের উপর হামলা চালায়। এতে অনেক নেতাকর্মীরা আহত হয়েছে।

 

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা কোন ধরনের বাধা প্রদান করিনি। তাদের অভ্যন্তরিন দ্বন্দের কারনে তাদের ঝামেলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com