শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট হেরেছে টাইগার বাংলাদেশ

ডেক্স নিউজ
  • আপডেট টাইম : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২২৮ বার

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট বড় ব্যবধানে হেরেছে টাইগার বাংলাদেশ।

 

এর আগে নিজের প্রথম ওভারেই যেন উইকেট নেওয়াকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন নাসুম আহমেদ। এবার ইংল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে এসেই ভাঙলেন প্রতিপক্ষের উদ্বোধনী জুটি। ইংলিশদের দলীয় ৪০ রানে এই বাঁহিত ফেরান জস বাটলারকে। তারকা এই ওপেনার ১৮ বলে ১৮ রান করেন।

 

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করতে পেরেছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে এই সংগ্রহ গড়ে মাহমুদউল্লাহ বাহিনী।

 

আজ বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতোমধ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় তৃতীয় ওভারে মঈন আলীর করা দ্বিতীয় ও তৃতীয় বলে বিদায় নেন লিটন দাশ ও মোহাম্মদ নাঈম। ৮ বলে ৯ রান করা লিটন তুলে মারতে গিয়ে লিয়াম লিভিংস্টোনের ক্যাচে মাঠ ছাড়েন। পরের বলেই ক্রিস ওকসকে ক্যাচ দিয়ে ফেরেন নাঈম।

 

পাওয়ার প্লের শেষ ওভারে মাঠ ছাড়েন সাকিব আল হাসান। ক্রিস ওকসের বলে তুলে মারা শট আদিল রশিদ দুর্দান্ত ক্যাচে লুফে নেন। ৭ বলে মাত্র ৪ রান করতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার।

৩০ বলে ২৯ রানের মন্থর ইনিংস খেলে ফিরলেন মুশফিকুর রহিম। ১১তম ওভারে লিয়াম লিভিংস্টোনের বলে এলবির ফাঁদে পড়েন তিনি। এর পর ব্যক্তিগত ৫ রান করা আফিফ হোসেন রান আউটের শিকার হন।

 

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও স্ট্রাইক রেট বাড়িয়ে ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে মাত্র ১৯ রান করে লিভিংস্টোনের দ্বিতীয় শিকারে পরিণত হন। ১১ রান করা মেহেদী হাসানকে ফেরান টাইমাল মিলস। এই মিলসই ফেরান ১৮ বলে ১৬ রান করা নুরুল হাসান সোহানকে। নাসুম আহমেদ ৯ বলে একটি চার ও ২টি ছক্কায় ১৯ রান করে অপরাজিত থাকেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com