শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

প্রবীন সাংবাদিক বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৭২ বার
কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহ-সভাপতি, প্রবীন সাংবাদিক, কলামিষ্ট মোঃ বশির উদ্দিন বিশ্বাস’র মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচী গ্রহন করেছে কলাপাড়া প্রেসক্লাব।
প্রেসক্লাব প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদন ও ৩ দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ। মরহুম বশির উদ্দিন বিশ্বাসের স্মরনে ক্লাব কার্যালয়ে শোক বই খোলা সহ স্মরন সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে মরহুমের লাশবাহী গাড়ী ক্লাব প্রাঙ্গনে নিয়ে এলে কান্নায় ভেঙ্গে পড়েন সহকর্মীরা।
এসময় মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গনমাধ্যমকর্মীরা। জুম্মাবাদ পৌরশহরের অয়েলমিল জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে এতিমখানা গোরস্তানে তাকে সমাধিস্থ করা হয়।
এর আগে বৃহস্পতিবার  রাত ৮ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭১ বছর। তিনি , দুই ছেলে, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম বশির উদ্দিন বিশ্বাস ষাটের দশক থেকে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। ২০০৯ সালে তিনি কোডেক ’মানুষের জন্য উদ্দোগ’ উপক‚লীয় সাংবাদিকতায় পুরস্কার লাভ করেন।
তিনি শিশু কিশোরদের জন্য মাসিক পত্রিকা রঙধনু, দৈনিক কিষান, মেঠোবার্তা, দৈনিক বাংলার বনে, দৈনিক শাহনামা সহ একাধিক গনমাধ্যমের সাথে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com